কুমিল্লায় নারী উদ্যোগক্তাদের ফাগুনী ভালোবাসার উৎসব

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০২-১৩ ১৫:৩৯:০০


কুমিল্লা নগর উদ্যানে নারী উদ্যোগক্তাদের ফাগুনী ভালোবাসার উৎসব শুরু হয়েছে। প্রায় অর্ধশত স্টলে তিন শতাধিক নারী এ মেলায় অংশগ্রহণ করে। শুক্রবার পড়ন্ত বিকেলে ক্রেতাদের প্রচন্ড ভিড় দেখা গেছে।

কেনা-বেচা ডট কম এডমিন, নারী উদ্যোক্তা হালিমা খাতুন রিতু জানান, কেনা-বেচা ডট কম ফেসবুক গ্রুপের মাধ্যমে এ মিলনমেলা। এখানে মোট ৪৫ টি স্টল রয়েছে। নারী উদ্যোক্তা রয়েছেন শতাধিক। বিক্রি ভালই হচ্ছে। ইত:পূর্বে একদিনের আয়োজনের করেছি। মানুষের প্রচুর আগ্রহ দেখে, এবার তিন দিনের আয়োজন করেছি।

আয়োজক কমিটির সদস্য, সুইট আমোরে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জান্নাতুল পলি জানান, আমাদের ফাগুনী ভালোবাসার উৎসব এটি।

এখানে ঘরোয়া খাবার, খাদি, বাটিক, হাতের কাজের পোশাক, শিশুদের নান্দনিক পোশাক মেয়েদের সাজ সরঞ্জাম, নকশি কাঁথা, থ্রি পিস, টু-পিস, মধু, কলোজিরা, মৃৎ শিল্পসহ শতাধিক পণ্যের সমাহার ঘটেছে।

এখানে বেশি হচ্ছে ঘরোয়া খাবারের স্টল। আর খাবার পণ্য বেশি বিক্রি হচ্ছে। প্রথম দিনে প্রত্যাশায় থেকে বেশি ক্রেতা এসেছে। শনিবার ও রোববার পর্যন্ত এ মেলা চলবে।