দেশে ১৩ করোনা রোগীর প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০২-১৩ ১৭:৫৯:৩৪
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ২৯১ জন।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২৯১ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪০ হাজার ২৬৬ জন। আরও ১৩ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ২৬৬ হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












