২ কোম্পানির লেনদেন বন্ধ সোমবার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১৪ ১২:০৭:৫৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ও এক্সিম ব্যাংক লিমিটেডের লেনদেন সোমবার বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সোমবার কোম্পানি ২টির স্পট মার্কেট সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে সোমবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ২টি। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) এসব কোম্পানির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১২:০৭/১৪/২/২০২১