দর পতনের শীর্ষে গোল্ডেন সন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১৫ ১৬:৩৩:০৩
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে গোল্ডেন সন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৯৩৬ বারে ৪২ লাখ ৬০ হাজার ৮৮১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৫৪ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অলটেক্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৩৬ বারে ১ লাখ ৯৮ হাজার ৯০২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৯ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা থাকা আলহাজ্ব টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ০৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৪৩ বারে ৮৬ হাজার ৯০৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৩ দশমিক ০৭ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ২ দশমিক ৮০ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২ দশমিক ৭৭ শতাংশ, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ২ দশমিক ৭৭ শতাংশ, ডেল্টা স্পিনার্সের ২ দশমিক ৫৬ শতাংশ, আরএন স্পিনিংয়ের ২ দশমিক ৫৫৬ শতাংশ ও ইস্টার্ন ব্যাংকের শেয়ার দর ২ দশমিক ৫৪ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৬:৩২/১৫/২/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













