সারাদেশে করোনায় ১১ মৃত্যু, শনাক্ত ৪৪৬
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১৫ ১৭:৩৫:৪৪
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ সাতজন ও নারী চারজন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ জন ও বাড়িতে একজন মৃত্যুবরণ করেন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা আট হাজার ২৮৫ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে পরিচালিত ২১০টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ৯৭৪টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ১৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৮ লাখ ৬২ হাজার ২৫৪টি।
এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৪৪৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪১ হাজার ৩৮ জনে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












