ধুনটে বর যাত্রীবাহি বাস খাদে পড়ে নিহত ১, আহত ১১
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০২-১৫ ১৯:০৭:৪৮
বগুড়ার ধুনট উপজেলায় খর বোঝায় ভ্যান কে সাইড দিতে গিয়ে বিয়ের যাত্রীবাহি বাস খাদে পড়ে শ্রী সাধন চন্দ্র (৬০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আরো ১১ জন আহত হয়েছে। ১৪ ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নে রুদ্রবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, চৌকিবাড়ী ইউনিয়নের রুদ্রবাড়িয়া গ্রামের শ্রী পলান কুমারের ছেলে শ্রী তাপস কুমার রোববার সন্ধ্যায় তামান্না এন্টারপ্রাইজ নামে এক বাসে বিয়ের যাত্রী নিয়ে বগুড়া জেলার শেরপুর উপজেলার ঘাটপার এলাকায় বিয়ে করার উদ্যোশে রওনা হন।
বর যাত্রীবাহি বাসটি কিছুদুর যাওয়ার পর রুদ্রবাড়িয়া খালের সেতুর পূর্ব পাশে খর বোঝায় ভ্যান কে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ওইে বাসটিতে প্রায় ৬০-৬৫ জন বর যাত্রী ছিলেন।
বিয়ের বাসটি খাদে পড়া পড়ায় স্থানীয়রা ধুনট ফায়ার সার্ভিস ও থানা পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার শামীম রেজার নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা ও ধুনট থানার অফিসার্স ইনচার্জ কৃপা সিন্ধু বালার নেতৃত্বে পুলিশ সদস্যরা স্থাণীয়দের সহযোগিয়তায় উদ্ধার অভিযান পরিচালনা করেন। উদ্ধার অভিযানে ১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এবং পরিচয় না জানা ১১ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ কৃপা সিন্ধুবালা জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় সেখানে উদ্ধার অভিযান চালানো হয়। এ ঘটনায় ১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ১১ জন আহত হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













