এএফসি এগ্রোকে কিট উৎপাদনের অনুমতি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১৬ ১১:২৮:৫৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত এএফসি এগ্রো বায়োটেক জরুরি ব্যবহারের জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে দুইটি কিট উৎপাদনের ছাড়পত্র পেয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি ওষুধ প্রশাসন থেকে কিট দুইটি উৎপাদনের জন্য এই ছাড়পত্র পেয়েছে এএফসি এগ্রো। কিট দুইটি হলো: AFC Detec nCoV RT-PCR Kit এবং AFCPrep Viral RNA Extraction Kit । যত তাড়াতাড়ি সম্ভব এএফসি এগ্রো বায়োটেক পণ্যগুলোর বাণিজ্যিক উৎপাদন শুরু করবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১১:২৮/১৬/২/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














