একমি ল্যাবরেটরিজের উদ্যোক্তা ও উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১৬ ১৩:০৪:৫৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষুধ ও রসায়ন খাতের একমি ল্যাবরেটরিজ লিমিটেডের এক উদ্যোক্তা ও এক উদ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক জাহানারা মিজান সিনহা ৪২ হাজার শেয়ার এবং পরিচালক তাসনিম সিনহা ১৪ হাজার শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই দুই উদ্যোক্তা পরিচালক তাদের ঘোষণাকৃত শেয়ার ক্রয় সম্পন্ন করবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৩:০৪/১৬/২/২০২১