সাতক্ষীরায় ট্রলার ডুবিতে ৩ শ্রমিক নিখোঁজ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০২-১৬ ১৪:৩৬:২১
সাতক্ষীরার আশাশুনিতে ঘূর্ণিঝড় আম্পানের ফলে বেড়িবাঁধ ভেঙে সৃষ্ট খালে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
ডুবে যাওয়া ট্রলারটিতে থাকা ১২ শ্রমিকের মধ্যে নয়জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।
আজ মঙ্গলবার ভোর ৬টায় উপজেলার প্রতাপনগরের কুড়িকাউনিয়ায় বেড়িবাঁধ মেরামতের কাজে যাওয়ার সময় ভাটার টানে ঘোলের মুখে পড়ে ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় নিখোঁজরা হলেন- বাবুর আলী, শফিকুল, আজিজ। এছাড়া ট্রলার ডুবির ঘটনায় আহত একজনকে জায়গির মহল হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সবাই আশাশুনির শ্রীউলা এলাকার বাসিন্দা।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













