আজ করোনায় ১৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৯৬
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১৬ ১৬:৩৪:১২
সারাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৯৬ জন।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩৯৬ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪১ হাজার ৪৩৪২ জন। আরও ১৩ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ২৯৮ হয়েছে।
গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭৫১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮৮ হাজার ৬২১ জন হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












