করোনায় মৃত্যু বেড়েছে, নতুন শনাক্ত ৪৪৩
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১৭ ১৭:০৪:৩১
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রাণহানি বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ জন পুরুষ ও চারজন নারী।
মৃত্যুবরণকারীদের মধ্যে ১৫ জন হাসপাতালে এবং একজন বাড়িতে মারা যান। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৩১৪ জনে। এ সময় ৪৪৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












