বান্দরবানে গাজী রাবার প্রসেসিং প্লান্টের উদ্বোধন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১৭ ২০:৩৭:৫৫
বান্দরবানে গাজী রাবার প্রসেসিং প্লান্টের উদ্বোধন করা হয়েছে।আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে লামার ফাঁসিয়াখালীর কুমারীতে প্লান্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বস্ত্র ও পাটমন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক গাজী রাবার প্রসেসিং প্লান্টের উদ্বোধন ঘোষণা করেন।
এ অনুষ্ঠানে মন্ত্রী গোলাম গাজী দস্তগীর বলেন, আমাদের দেশে উন্নত রাবার শিট তৈরি না হওয়ায় বিভিন্ন দেশ থেকে রাবার আমদানি করে থাকি। তাই বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে এখন থেকে রাবার বিদেশ থেকে আমদানি না করে গাজী রাবার প্রসেসিং প্লান্টের উদ্বোধন করা হয়েছে। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে অনেক রাবার বাগান আছে। সেখান থেকে রাবার সংগ্রহ করে রাবার শিট তৈরি করা হচ্ছে। আর এ শিট থেকে নিজস্ব ফ্যাক্টরিতে মানসম্মত টায়ার তৈরি করা হচ্ছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













