জাবি ও ববি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে খুবিতে মোমবাতি প্রজ্জ্বলন
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২১-০২-২১ ১৪:৩৮:৪১
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সেখাকার আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এসময় খুবি শিক্ষার্থী আতিদ তূর্য বলেন, কিছুদিন আগেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর
হামলা করা হয়েছে কাল আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর স্থানীয়রা হামলা করেছে। আমরা
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
একই সাথে উক্ত দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ত্রাসী হামলার দ্রুত সুষ্ঠু বিচার না করায় প্রশাসন ও প্রক্টরের পদত্যাগের
দাবি জানাই।
এছাড়াও আজকের এই কর্মসূচিতে বক্তারা খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধিকার আদায়ের চলমান যে আন্দোলন চলছে সেখানে দেশের সকল শ্রেণি-পেশার আপামর মানুষকে পাশে থেকে সমর্থন জোগানোর জন্য আহ্বান জানিয়েছেন।
পাশাপাশি শিক্ষার্থীদের উপর যারা হামলা করেছে তাদের আইনের আওতায় এনে দ্রুতই শাস্তির দাবি জানিয়েছেন তারা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












