চুয়াডাঙ্গায় নারী উদ্যোক্তাদের মেলা শুরু

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০২-২২ ১১:৪৩:৫১


চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী নারী উদ্যোক্তাদের মেলা শুরু হয়েছে। রোববার সকালে শহরের হোটেল সাহিদ প্যালেসে কেক কেটে মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন।

মেলার উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি ও সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বিপুল আশরাফ।

মেলায় নারী উদ্যোক্তাদের বিভিন্ন পণ্যের ৩১টি স্টল স্থান পেয়েছে। তরুণ উদ্যোক্তা মেরিনা জামান মমি এ মেলার আয়োজন করেন।

মেলায় আগতরা জানান, চুয়াডাঙ্গা শহরের এ ধরনের আয়োজন নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সহযোগিতা করবে।