বিক্রেতা সংকটে হল্টেড ই-জেনারেশন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০২-২৩ ১০:৫৩:০৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত ই-জেনারেশন লিমিটেডের শেয়ার বিক্রেতা শূন্য হয়ে হল্টেড হয়ে পড়েছে । লেনদেনের প্রথম দিনে কোম্পানিটি ১৫ টাকায় লেনদেন শুরু করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সকাল ১০টা ৪৫ মিনিটে কোম্পানির ১ কোটি ৬০ লাখ ৪৩ হাজার ৯৪০টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও কোন বিক্রেতা নেই। এ সময় পর্যন্ত কোম্পানিটির ১ বারে ১টি শেয়ার লেনদেন হয়েছে।
‘এন’ ক্যাটাগরিভুক্ত ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হচ্ছে : “EGEN” এবং কোম্পানি কোড হচ্ছে : ২২৬৫২।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১০:৫০/২৩/২/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














