হাক্কানী পাল্পের উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০২-২৪ ১০:৫৭:৩৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি হাক্কানী পাল্প লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মো. গোলাম মোস্তফা শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিতে মো. গোলাম মোস্তফার ১০ লাখ ৬৬ হাজার ৬৬৬টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে উপহার হিসাবে ৫ লাখ শেয়ারের মালিকানা স্ত্রী মমতাজ বেগমকে হস্তান্তর করেছেন। এর আগে তিনি ১৫ ফেব্রুয়ারি শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১০:৫৭/২৪/২/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














