তিন প্রতিষ্ঠানকে নয় লাখ টাকা জরিমানা বিএসইসির

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০২-২৪ ২০:০১:২৪


ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সদস্য এমন তিনটি প্রতিষ্ঠানকে নয় লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (২৪ ফেব্রুয়ারি) ৭৬৩তম নিয়মিত কমিশন সভায় এই জরিমানা করা হয়েছে।

বিএসইসির সূত্র মতে, ব্রোকারেজ হাউজগুলো হচ্ছে- নেক্সাস সিকিউরিটিজ, এমটিবি সিকিউরিটিজ ও ফার্স্ট লীড সিকিউরিটিজ।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এরমধ্যে বিভিন্ন সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে নেক্সাস সিকিউরিটিজকে ২ লাখ টাকা ও এমটিবি সিকিউরিটিজকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর ফার্স্ট লীড সিকিউরিটিজের বিরুদ্ধে সিরাজুল হক, নাসিমা বেগম, ড. এমএ আহাদ ও আয়েশা তাসনিম ইশিতার অভিযোগের ভিত্তিতে সিকিউরিটিজ ভঙ্গ প্রমাণিত হওয়ায়, হাউজটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিন মার্চেন্ট ব্যাংকের আইপিও কোটা বাতিল

সোনালী লাইফের আইপিও আবেদন মে মাসে