মুন্সিগঞ্জের বিসিক শিল্পনগরীতে আগুন, ৬০ কোটি টাকা ক্ষয়-ক্ষতির দাবি
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০২-২৮ ১৩:৩১:২১
মুন্সিগঞ্জের বিসিক শিল্পনগরীতে আগুনে পুড়ে গেছে একটি জাল তৈরির কারখানা। ভোরে সদর উপজেলার পঞ্চসার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
এছাড়া আগুন নেভাতে গিয়ে আবু ইউসুফ নামের এক ফায়ার সার্ভিস কর্মী আহত হন। তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আগুন কিভাবে লাগলো তা এখনও জানা যায়নি।
মালিকপক্ষের দাবি, আগুনে কারখানাটির মেশিন ও জাল তৈরির কাঁচামালসহ ৬০ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। কারখানার কোনও শ্রমিক আহত হননি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













