জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২১-০৩-২০ ১৯:০৫:০৫
জাপানের হোনশু দ্বীপের উত্তর-পূর্ব উপকূলে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার সকাল ৬টা ৯ মিনিটে এটি আঘাত হানে বলে দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে।
ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামি পূর্বাভাস দেওয়া হয়েছে।
জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় জলসীমায় মিয়াগি অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পের গভীরতা ছিল ৬০ কিলোমিটার।
দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, সমুদ্রের ঢেউ এক মিটার পর্যন্ত উঁচু হতে পারে। সুনামির ব্যাপারে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
/এ এ খান






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














