ট্রাকচাপায় মাইক্রোবাসের ৬ যাত্রী নিহত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-২১ ১১:২৭:৫৭
ফরিদপুর সদর উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
রোববার (২১ মার্চ) সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
করিমপুর হাইওয়ে ফাঁড়ির এসআই আবুল খায়ের জানান, সকালে মাইক্রোবাসটি ফরিদপুর থেকে ঢাকা যাচ্ছিল। পথে ঢাকা-খুলনা মহাসড়কে মাঝিকান্দি এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
এ সময় আহত হন শিশুসহ ১২ জন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরও চারজনের মৃত্যু হয়। মরদেহগুলো হাসপাতাল মর্গে রাখা হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













