দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বেড়েছে মুনাফা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-২৯ ১০:২৪:৫৯
প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার (২৯ মার্চ) থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু হতে যাওয়া দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) মাত্র ১ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, চলতি অর্থবছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৮৩ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.৮২ টাকা। সে হিসেবে কোম্পানিটির মুনাফা ০.০১ টাকা বা ১ শতাংশ বেড়েছে।
এদিন চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৩৫ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.২৭ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.০৮ টাকা বা ৩০ শতাংশ বেড়েছে।
২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৪৫ টাকায়।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১০:২৪/২৯/৩/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














