ই-দেশে বিনিয়োগ করলো মসলিন ক্যাপিটাল
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৪-১১ ২৩:৩৩:৩১
দেশের অন্যতম ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইক্যুইটি ফান্ড ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান মসলিন ক্যাপিটাল লিমিটেড ই-দেশে ইক্যুইটি বিনিয়োগ করেছে। আজ মসলিন ক্যাপিটালের কার্যালয়ে দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি সই সহয়েছে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন মসলিন ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর সাজেদ-উল- বাশার ও ই-দেশ লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জায়ান মুহাম্মদ ইসয়ানি।
এ সময়ে আরও উপস্থিত ছিলের ই-দেশের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান পরিচান কর্মকর্তা আশরার হোসেন, মসলিন ক্যাপিটালের কোম্পানি সচিব মুহাম্মদ আশরাফ হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে জানানো হয়, মসলিন ক্যাপিটাল লিমিটেডের ‘মাসলিন ভিসি তহবিল- ১’ ই-দেশে বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। যা ই-দেশের মোট শেয়ারের প্রায় ১১ শতাংশ। এর ফলে মসলিন ক্যাপিটাল ভবিষ্যতে কোম্পানির পরিচালনা এবং কৌশলগত ব্যবসায়ের বৃদ্ধির জন্য ই-দেশের সাথে কাজ করবে।
ই-দেশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিনিয়োগ তহবিল ই-দেশকে তার অবকাঠামোগত বিকাশ, পরিচালনা ব্যবস্থা, আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং গ্রাহক অধিগ্রহণে সহায়তা করবে।
অনলাইন এবং অফলাইন বাজারের জায়গাগুলোতে দ্রুত বিকশিত হওয়ার জন্য টেকনো-লজিস্টিক এবং আন্তর্জাতিক প্যাকেজ বিতরণ পরিবেশ ব্যবস্থা কার্যকর করার জন্যও ভূমিকা রাখবে।
উল্লেখ, ই-দেশ হলো-প্রিমিয়ার হোমগ্রাউন ই-কমার্স লজিস্টিকস কোম্পানি। কোম্পানিটি দেশব্যাপী ডেলিভারি ও বিদেশেও লজিস্টিক সরবরাহ করে থাকে। এছাড়া সম্প্রতি কুরিয়ার সার্ভিস চালু করেছে ই-দেশ লিমিটেড।
এ বিষয়ে মসলিন ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর সাজেদ-উল- বাশার সানবিডিকে বলেন, ই-দেশ হলো একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান। আমরা এই প্রতিষ্ঠানের সাথে কাজ করতে পেরে ভালো লাগছে। আমা করি প্রতিষ্ঠানটি এক সময় অনেক বড় হবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














