রমজানে পেঁয়াজ, চিনি, সয়াবিন তেলের দাম নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৪-১২ ১৪:১০:০৫
আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যৌক্তিক খুচরা মূল্য নির্ধারণ করেছে কৃষি বিপণন অধিদফতর।
সোমবার (১২ এপ্রিল) রাজধানীর কৃষি বিপণন অধিদফতর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ।
বেঁধে দেওয়া মূল্য অনুসারে প্রতি কেজি পেঁয়াজের দাম ৪০ টাকা, চিনি ৬৭ টাকা এবং সয়াবিন তেল লিটারে ১৩৯ টাকা দরে বিক্রি করতে হবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














