জনতা ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ১৫ এপ্রিল

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-১৫ ০৯:৫৭:৩২


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জনতা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী (১৫ এপ্রিল) বিকাল ২টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে তা  প্রকাশ করবে কোম্পানিটি।