বাংলাদেশে ভারতীয় ভিসা কার্যক্রম স্থগিত
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-১৫ ১৩:০৭:৪৫
বাংলাদেশে সব ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম সাময়িক স্থগিত করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন। ১৪ এপ্রিল থেকে বাংলাদেশে লকডাউন শুরু হওয়ায় বুধবার এ ঘোষণা দিয়েছে হাইকমিশন। ভারত সরকার পরিচালিত সংবাদমাধ্যম ডিডি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত বছর করোনাভাইরাস মহামারির মধ্যে বাংলাদেশে ভিসা কার্যক্রম প্রায় ছয় মাস বন্ধ রেখেছিল ভারতীয় হাইকমিশন। পরে সংক্রমণ কমে আসায় গত অক্টোবরে এ কার্যক্রম ফের শুরু করে তারা।
সেই সময় পর্যটক ভিসা বাদে বাকি সব ধরনের ভিসা আবেদন গ্রহণ করেছিল বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রগুলো।
ভারতে সবচেয়ে বেশি বিদেশি পর্যটক যায় বাংলাদেশ থেকে। ২০১৯ সালে ঢাকার ভারতীয় হাইকমিশন ১৬ লাখেরও বেশি ভিসা ইস্যু করেছিল।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














