বেক্সিমকোর লেনদেন ৭০ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-১৫ ১৩:২৬:৩৩
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন কোম্পানিটির ৭০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা বিডি ফাইন্যান্সের শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি ৩৩ লাখ টাকার।
২২ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটা লিমিটেড।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লংকাবাংলা ফাইন্যান্স, এশিয়া প্যাসিফিক, লাফার্জ হোলসিম, বেক্সিমকো ফার্মা, ফেডারেল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ও সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১৩:২৬/১৫/৪/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













