নীলফামারী থেকে ধানকাটার শ্রমিক পাঠাচ্ছে পুলিশ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-১৯ ১৫:১২:৪৩
চলতি বোরো মৌসুমে লকডাউন পরিস্থিতিতে বোরো ধান কাটার জন্য দেশের বিভিন্ন অঞ্চলে কৃষি শ্রমিক পাঠাচ্ছে নীলফামারীর কিশোরগঞ্জ থানা পুলিশ।
রোববার রাতে ফিটনেস ও স্বাস্থ্য পরীক্ষা করে বিশেষ ব্যবস্থায় প্রথম দফায় শ্রমিক পাঠানো শুরু হয়েছে।
এ ব্যাপারে থানা সূ্ত্রে জানা যায়, করোনায় লকডাউনের কারণে বিভিন্ন অঞ্চলের বোরো চাষিরা শ্রমিক সংকটে ভোগায় পুলিশ কিশোরগঞ্জ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে কৃষি শ্রমিক পাঠানো শুরু করেছে।
রোববার রাত ১২টায় কুমিল্লার উদ্দেশ্যে বিশেষ ব্যবস্থায় ৫টি বাসে করে ১৭৫ শ্রমিক রওনা দিয়েছেন। করোনাকালে বিশেষ ব্যবস্থায় সহস্রাধিক কৃষি শ্রমিককে তাদের পছন্দের কাজের এলাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে।
আগ্রহী শ্রমিকদের থানায় নামের তালিকা দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। কাজে যেতে ইচ্ছুক শ্রমিকদের শারীরিক ফিটনেস যাচাই করে তাদের পছন্দের এলাকায় পাঠানো হচ্ছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













