আয় কমেছে গ্রামীণফোনের

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৪-২০ ১০:২৩:১৩


পুঁজিবাজারের তালিকাভুক্ত গ্রামীণফোন লিমিটেডর চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২১) সময়ে আগের বছরের তুলনায় আয় কমেছে। চলতি বছর কোম্পানিটি ১৩৫ কোটি টাকার ব্যবসা কমেছে।

কোম্পানি সূত্র মতে, অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির পরিচালন মুনাফা হয়েছে ১ হাজার ৬১৯ কোটি টাকা। যেখানে এর আগের বছরের একই সময়ে পরিচালন মুনাফা ছিল ১ হাজার ৭০৩ কোটি টাকা। আর চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৮৯০ কোটি টাকা। যেখানে এর আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ১ হাজার ৬৮ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ১৬ দশমিক ৬৮ শতাংশ।

প্রথম প্রান্তিকে গ্রামীণফোনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৬০ পয়সা, যা এর আগের বছরের একই সময়ে ছিল ৭ টাকা ৯২ পয়সা। ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৫ টাকা ১৯ পয়সা, যা এর আগের বছরের একই সময়ে ছিল ৩৬ টাকা ৩১ পয়সা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর