সুনামগঞ্জে পানিভর্তি বালতিতে পড়ে শিশুর মৃত্যু
উপজেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৪-২০ ১২:৩৯:২২
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পানিভর্তি বালতিতে পড়ে তানজিম নামে এক বছরের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার হাওর তীরবর্তী গ্রামে মন্দিয়াতায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানজিম উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামের শাহিন মিয়ার মেয়ে।
সোমবার রাতে নিহতের পিতা শাহিন জানান, সোমবার দুপুরের দিকে তানজিমকে বসতঘরের বিছানায় শুইয়ে রেখে পরিবারের সবাই ধান মাড়াইয়ের কাজে বাড়ির পাশে যাই। এর পর বাড়ি ফিরে পরিবারের লোকজন তানজিমকে বিছানায় না পেয়ে খুঁজতে গিয়ে রান্নাঘরে রাখা পানিভর্তি বালতিতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
তবে ধারণা করা হচ্ছে, পরিবারের সবার অগোচরে বিছানা থেকে নেমে পানিভর্তি বালতিতে পড়ে সেখানে শ্বাসরুদ্ধ হয়ে তানজিমের মৃত্যু হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













