ক্রিস্টাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৪-২৬ ১৭:১৬:৩৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানো গেছে।
৩১ ডিসেম্বর ২০২০ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫৮ পয়সা। গত বছর একই সময়ে ছিলো ২ টাকা ৯২ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২০ টাকা ৯৮ পয়সা।
এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১০ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ মে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














