তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি পরিবর্তন করতে চায় ইরান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-২৭ ১৫:৩৪:১৭


তুরস্কের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি বাণিজ্য চুক্তি পরিবর্তন করার পরিকল্পনা ইরানের।মার্কিন নিষেধাজ্ঞা এবং করোনাভাইরাসের কারণে এ পরিবর্তনের কথা জানিয়েছে দেশটি।

এ ব্যাপারে ইরনা জানিয়েছে, ২০১৫ সালে দু দেশের মধ্যে শুল্কমুক্ত এই বাণিজ্য চুক্তি সই হয়েছিল। এ চুক্তির আওতায় তুরস্ক থেকে আমদানির ক্ষেত্রে ইরান ১২৫টি পণ্যের ওপর কম শুল্কের সুবিধা পায়, অন্যদিকে তুরস্ক শুল্ক সুবিধা পায় ১৪০টি ইরানি পণ্যের ওপর।

সোমবার ইরানি প্রেসিডেন্টের চিফ-অফ-স্টাফ মাহমুদ ওয়ায়েজি জানিয়েছেন, ইরান ও তুরস্কের শীর্ষ পর্যায়ের অর্থনৈতিক ও ব্যবসায়ী কর্মকর্তারা এই  প্রিফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট বা পিটিএ পরিবর্তনের বিষয় নিয়ে চলতি সপ্তাহের শেষের দিকে তেহরানে আলোচনায় বসবেন।

সানবিডি/এনজে