কন্টেইনার চাপায় শ্রমিকের মৃত্যু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-১৮ ১৭:০৭:৪৮
চট্টগ্রাম সমুদ্রবন্দরে কাজ করার সময় কন্টেইনার চাপায় মো. খোকন (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি বন্দর থানার পশ্চিম গোসাইলডাঙ্গা ভেজাশাহ রোড এলাকার বাসিন্দা মৃত এনাম আলীর ছেলে।
আজ মঙ্গলবার (১৮ মে) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন ।
এ ব্যাপারে তিনি বলেন, ‘বিকেল সাড়ে ৪টার দিকে বন্দর এলাকা থেকে কন্টেইনার চাপায় আহত এক শ্রমিককে হাসপাতালে আনেন তার সহকর্মীরা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













