সারাদেশে শতাধিক ট্রেন চলবে কাল থেকে
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৬-০৮ ১৮:১৫:৫২
চলমান মহামারি পরিস্থিতিতে রাজধানীসহ সারাদেশে আগামীকাল (বুধবার) থেকে আরও নয় জোড়া আন্তঃনগর এবং ১০ জোড়া কমিউটার (লোকালসহ) মোট ১৯ জোড়া ট্রেন চলাচল করবে। এ নিয়ে আন্তঃনগর ট্রেনের সংখ্যা ৩৭ জোড়া এবং কমিউটার ট্রেনের সংখ্যা ১৪ জোড়া দাঁড়াবে অর্থাৎ সারাদেশে আগামীকাল বুধবার থেকে শতাধিক ট্রেন চলাচল করবে।
যাত্রী চাহিদা বিবেচনায় ট্রেনের সংখ্যা বৃদ্ধির ফলে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে অধিক সংখ্যক যাত্রী ট্রেনে যাতায়াতের সুযোগ পাবেন।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













