বটি দিয়ে ছেলেকে কুপিয়ে হত্যা করলেন মা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৬-১০ ১৩:১৬:৫০
মাগুরায় ধারালো বটি দিয়ে গলায় কুপিয়ে নিজ ছেলেকে জবাই করে মারাত্মক জখম করেছে মা। গতকাল বুধবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামে এ ঘটনাটি ঘটে।
শ্রীপুর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা শুকদেব রায় জানান, মানসিক ভারসাম্যহীন ওই নারী বুধবার ভোরে তার ছোট ছেলে সাকিনকে (১৪) ঘুমান্ত অবস্থায় বটি দিয়ে গলায় কুপিয়ে ও জবাই করে জখম করে।
গুরুতর জখম অবস্থায় ওই কিশোরকে চিকিৎসার জন্য প্রথমে মাগুরা ২৫০ শয্যা ও পরে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গির জানান- খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছায়ে অভিযুক্ত ঐ নারীকে আটক করে। তার নাম মলিনা বেগমের। তার কথাবার্তা অসংলগ্ন বলে মনে হচ্ছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













