অসচ্ছল মানুষের জন্য জে সি আই ঢাকা নর্থের প্রোজেক্ট স্বাবলম্বী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-১৬ ১০:৪৯:৪৬
মহামারী করোনাকালে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এ সময়ে দুঃস্থ ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে জে সি আই ঢাকা নর্থের এই উদ্যোগের মূল উদ্দেশ্য আর্থিকভাবে অসচ্ছল কর্মক্ষম মানুষের আয়ের উৎসের সন্ধান দেওয়া।
খিলগাঁও, তালতলায় অসচ্ছল মানুষের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয় ۔ সে সময় উপস্থিত ছিলেন জে সি আই ঢাকা নর্থের লোকাল প্রেসিডেন্ট ফাতিমা আকতার নাজ, প্রোজেক্ট সিওসি ও জে সি আই ঢাকা নর্থের ভাইস প্রেসিডেন্ট শাখাওয়াত হোসেন, অন্যান্য বোর্ড মেম্বার এবং মেম্বারগণ। এছাড়াও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয় ও তাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আসমা বেগম সেলাই মেশিন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন, তিনি বলেন এই মেশিন দিয়ে তার উপার্জনের একটি উপায় হলো۔ তিনি আরো বলেন ভবিষ্যতে জে সি আই ঢাকা নর্থ যাতে এমন কাজ আরো করে যাতে সমাজের মানুষ উপকৃত হয়।
হুইলচেয়ার যারা পেয়েছেন তাদের মধ্যে একজন শারীরিক প্রতিবন্ধী আবেগাপ্লুত হয়ে বলেন হুইচেয়ারটি তার বিরাট প্রাপ্তি, এটি তার চলাচল সহজ করবে।
এ প্রজেক্টে অ্যাসোসিয়েট পার্টনার ছিলো অনাবৃ, ক্রিয়েটিভ পার্টনার ফায়ার ফ্লাই মোশন পিকচার্স ও লজিস্টিক পার্টনার বিডি ইভেন্ট এক্সপ্রেস।
এ ধরণের কাজ জে সি আই ঢাকা নর্থ বহুদিন যাবত করছে এবং করোনা কালীন সময়ে দুঃস্থ অসহায় মানুষের জন্য প্রোজেক্ট স্বাবলম্বী চলমান থাকবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













