চুয়াডাঙ্গায় ২০ লাখ টাকার রুপা জব্দ করেছে বিজিবি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-২৬ ২০:৫৯:৪৩


চুয়াডাঙ্গা অভিযান চালিয়ে ২০ লাখ টাকা মূল্যের পৌনে ১৫ কেজি (১২৭৩ ভরি) রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। এ অভিযানে দুজনকে আটক করা হয়।

আজ শনিবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টায় জেলার দর্শনা থানার হরিবুদপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে আটকরা হলেন, দর্শনা থানার নাস্তিপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে বিপুল হোসেন (২১) ও নওশাদ আলীর ছেলে জিসান আলী হৃদয় (২০)।

পরে বিকেল সাড়ে ৫টায় বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

সানবিডি/এনজে