সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধে ধস
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৬-২৯ ১৭:০৮:১১
সিরাজগঞ্জে হঠাৎ করেই শহররক্ষা বাঁধে ধস নেমেছে। মঙ্গলবার (২৯ জুন) দুপুর পৌনে ২টার দিকে পানির ঘূর্ণনের কারণে এই ভাঙন শুরু হয় বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম।
এদিকে পানি উন্নয়ন বোর্ড ইতোমধ্যেই ভাঙন রোধে সিসি ব্লক ও জিও ব্যাগ ফেলতে শুরু করেছে। তাদের সহযোগিতা করছেন স্থানীয়রা। তবে ভাঙন ঘিরে আতংক দেখা দিয়েছে জনমনে।
জানা গেছে শহর রক্ষা বাঁধের জেলখানা ঘাট ও শেখ রাসেল শিশু পার্কে র এলাকায় এ ভাঙ্গনের সৃষ্টি হয়। যমুনা নদীর বাঁধের এই অংশে ভেঙ্গে গেলে মুহুর্তেই তলিয়ে যাবে সিরাজগঞ্জ শহর।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













