আর্জেন্টিনার পতাকা উড়াতে গিয়ে বিদ্যুৎ পৃষ্টে যুবকের মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৭-০৭ ২০:১৭:৩৫
বাসার ছাদে আর্জেন্টিনার পতাকা টানতে গিয়ে স্বপন মন্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি বুধবার (৭ জুলাই) বিকেলে গাইবান্ধায় সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর মোংলা গ্রামে ঘটে। স্বপন মন্ডল ঐ গ্রামের নওশা মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, স্বপন মন্ডল আর্জেন্টিনা দলের ভক্ত হওয়ায় তার বাসার ছাদে ওঠে পতাকা টানছিলেন। এ সময় ৩৩ কেভি বৈদ্যুতিক তারে বিদ্যুৎ সকে ছিটকে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারায়।
পরে তাকে বাড়ির লোকজন দ্রুত উদ্ধার করে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।
সানবিডি / এন / আই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













