বঙ্গবন্ধু সেতুতে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষ, চালক নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৭-০৮ ১১:০৮:৪৯
বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন হেলপার।
বুধবার (৭ জুলাই) দিবাগত রাতে বঙ্গবন্ধু সেতুর ১১ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক কাজেম আলী (৫০) শাহজাদপুর উপজেলার চরনবীপুর গ্রামের মৃত আবুল প্রামাণিকের ছেলে।
সিরাজগঞ্জ প্রান্তে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনায় চালক এবং হেলপারকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর চালক মারা যান।
হেলপারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তর করেছেন চিকিৎসক।
সানবিডি / এন/ আই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













