চাঁদপুরে বিষাক্ত জেলিযুক্ত ৩৫ মণ চিংড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৭-১২ ২১:০১:৪৬


চাঁদপুরে বিষাক্ত জেলিযুক্ত ৩৫ মণ চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার (১২ জুলাই) ভোরে সদর উপজেলার হরিণা ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চিংড়িগুলো জব্দ করা হয়। পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে চিংড়িগুলো মাটিতে পুতে বিনষ্ট করা হয়।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চাঁদপুরের হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকা দিয়ে বিষাক্ত জেলী যুক্ত চিংড়ি বাজারজাত করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। এ সংবাদের ভিত্তিতে চাঁদপুর স্টেশন কমান্ডার লেঃ এম সাদিক হোসেনের নেতৃত্বে হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকায় মেঘনা নদীর পাড়ে পাচারকারীরা জেলী যুক্ত চিংড়ি পরিবহনের জন্য নিয়ে আসলে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’

পরবর্তীতে উক্ত স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৭ টি ককশিটে থাকা ১৪০০ কেজি (৩৫ মণ) অবৈধ বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়।

সানবিডি/এএ