নওগাঁর দেড় হাজার ‘গৃহহীন পরিবার’ আশ্রয়ণ প্রকল্পে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-১৩ ১৫:০২:০৯


মুজিববর্ষ উপলক্ষে সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় প্রথম ও দ্বিতীয় ধাপে নওগাঁয় আরো ১৫৫৮টি গৃহহীন পরিবার তাদের ছেলে-মেয়ে ও পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জেলার ১১টি উপজেলায় এসব গৃহহীন পরিবার জীবনযাপন করছে।

প্রতিটি ঘরে দুটি কক্ষ, একটি টয়লেট, রান্নাঘর, কমনস্পেস, একটি বারান্দা, বিদ্যুৎ ও পানির সুব্যবস্থা করা হয়েছে। এসব গৃহ প্রত্যেক পরিবারের জন্য আলাদা করে নির্মাণ করা হয়েছে।

তবে কয়েকটি ঘরের ফাটল ও মেঝের পলেস্তারা উঠে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রশাসন বলছে, নিচু জমি ভরাট করে নতুন মাটিতে ঘর নির্মাণ ও বর্ষার কারণে দুই-একটি ঘরে এই সমস্যা দেখা গেছে। তবে বড় ধরনের কোনো সমস্যা হয়নি। এসব শোনার সাথে সাথে এসব ঘর পুনরায় মেরামত করে দেওয়া হয়েছে।

সানবিডি/এনজে