সিজিবি বগুড়া ইউনিটের রাস্তা পরিস্কার ও মাস্ক বিতরণ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৭-১৩ ১৯:৪৯:২৬
করোনার ভয়াবহতার সাথে যুক্ত হয়েছে নতুন আতঙ্ক ডেঙ্গু। করোনা ও ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে মুক্তির জন্য সচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই।
এ লক্ষে “ডেইলী স্টার ও আইপিডিসি আনসাং উইমেন ন্যাশান বিল্ডার্স এওয়ার্ড-২০২১” পাপ্ত এবং ২০২০ সালের বগুড়া জেলার নির্বাচিত “শ্রেষ্ঠ জয়ীতা” ফৌজিয়া হক বীথির নেতৃত্বে আজ ১৩ জুলাই ২০২১ ক্লিন এন্ড গ্রিন বাংলাদেশ (সিজিবি), বগুড়া ইউনিটের স্বেচ্ছাসেবীগণ সম্পূর্ণ স্বাস্থ্য বিধি পরিপালণ করে বগুড়া জেলার ধুনট উপজেলার বেলকুচি গ্রামের সদর রাস্তা থেকে প্রায় তিন কিলোমিটার রাস্তার পাশের ঝোপ জঙ্গল পরিস্কার করে।
এছাড়াও উক্ত সংগঠনের স্বেচ্ছাসেবীগণ স্থানীয় বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, স্থানীয় মসজিদের রাস্তা সম্পূর্ণ পরিস্কার-পরিচ্ছন্ন করেন।
এ সময় উপস্থিত এলাকাবাসী ও সমাজের বিশিষ্টজন সিজিবি বগুড়া ইউনিটের এহেন কার্যক্রমে ভুয়সী প্রশংসা করেন।
অতপর সংগঠনের স্বেচ্ছাসেবীগণ স্থানীয় জনসাধারণের করোনার প্রাদুর্ভাবের থেকে মুক্তির উপায় হিসাবে যথাসম্ভব জনসংযোগ এড়িয়ে চলা, সাবান দিয়ে ঘন ঘন হাত ধৌত করা, মাস্ক পরিধান করা এবং স্বাস্হ্যবিধি মেনে চলা তথা সচেতনতা বৃদ্ধির জন্য জনসংযোগ করেন।
একইসাথে তারা শ্রমজীবি, দোকানদার, পথচারী, রিক্সা চালক, ভ্যান চালকসহ দরিদ্রদের মাঝে ১০০০ টি মাস্ক বিতরণ করেন। উক্ত কর্মসূচিসমূহে উপস্থিত ছিলেন সিজিবি বগুড়া ইউনিটের উপদেষ্টা এবং বাংলাদেশ হাইকোর্ট বিভাগের আইনজীবী জনাব
মোঃ রাজ্জাকুল কবির বিদ্যুৎ।
উল্লেখ্য যে সামাজিক সংগঠন “ক্লিন গ্রিন ফাউন্ডেশন” এর সামাজিক আন্দোলন” ক্লিন এন্ড গ্রিন বাংলাদেশ সংক্ষেপে সিজিবি সারাদেশে তাদের ১১ টি ইউনিটের মাধ্যমে শুরু থেকেই করোনাকালীন খাদ্য সহায়তাসহ বিভিন্ন সামাজিক সচেতনামূলক কর্মসূচি পালন করে আসছে।
এই বিষয়ে জানতে চাইলে ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা জনাব জি এম কিবরিয়া বলেন, “করোনাকালীন মানবিক সহায়তার পাশাপাশি সামাজিক সচেতনাকে গুরুত্ব দিচ্ছে ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশন। এ জন্য সিজিবি দেশব্যাপি ১১ টি ইউনিটের মাধ্যমে বৃক্ষরোপণ, পরিস্কার পরিচ্ছন্নতা, মাস্ক বিতরণসহ জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে চলেছে।
সানবিডি/এন/আই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













