টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকাণ্ড
জেলা প্রতিনিধি আপডেট: ২০২১-০৭-১৫ ১৬:৫৬:৫০
টাঙ্গাইলের জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ১০ মিনিটের মধ্যেই এ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এ সময় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ধারণা করা হচ্ছে, করোনা ইউনিটে ব্যবহার করা হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা চালাতে একটি বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করা হয়। এরকম একটি যন্ত্র থেকেই আগুনের সূত্রপাত।
পরবর্তিতে করোনা আ্রক্রান্ত রোগীদের তারাহুরা করে হাসপাতালে বাইরে অবস্থান করতে দেখা যায়। তবে এখন এখনও কোন হতাহতের খবার পাওয়া যায়নি।
নবিডি/ এন/আই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













