রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৫ প্রাণহানি
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৭-১৬ ১১:২১:১৫
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান।
হাসপাতালটিতে এ মাসের ১৬ দিনে ২৮২ জনের মৃত্যু হলো। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১৫ জনের মধ্যে পাঁচজন করোনা পজিটিভ ছিলেন। আটজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। আর দুজন শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন। তারা করোনা নেগেটিভ ছিলেন।
মৃত ১৫ জনের মধ্যে রাজশাহীর ১০ জন, নাটোরের দুই, নওগাঁর এক, পাবনার এক এবং মেহেরপুরের একজন রোগী ছিলেন।
শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন ৪৯৮ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪৫৪টি।
সানবিডি/আরএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













