মোবাইলে গেইম খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংর্ঘষ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৭-১৬ ১৬:৫৫:০০
মোবাইলে গেইম খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫জুলাই) রাতে সদর উপজেলার খেওয়াই গ্রামে এ ঘটনা ঘটে। এসময় অন্তত ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন,মিনার মিয়া, রবিউল, জালাল ও ফুরকান।
এদের মধ্যে মিনার মিয়া হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসার পর বাড়ি চলে গেছেন।
পুলিশ ও স্হানীয় সূএে জানা যায়, খেওয়াই গ্রামের শিপন ও হৃদয়ের মধ্যে গেইম খেলা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। আর এ ঘটনার জেরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিবেশ শান্ত আছে। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা নেওয়া হবে।
সানবিডি/আরএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













