যান্ত্রিক ত্রুটিতে ডিএসইতে লেনদেন বন্ধ
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০৭-১৮ ১১:৪৬:২২
কারিগরি ত্রুটির কারণে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বাভাবিক লেনদেনে বন্ধ রয়েছে। রোববার বেলা ১১টা ৯ মিনিট থেকে লেনদেন বন্ধ রয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে।
জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ থাকলেও দেশের অপর স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) স্বাভাবিক নিয়মে লেনদেন চলছে।
এ বিষয়ে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক সানবিডিকে বলেন, লেনদেন বন্ধের কারণ অনুসন্ধান করছি। একই সাথে সমাধান করার চেষ্টা করেছি। আশা করছি স্বল্প সময়ের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১১:৩৪/১৮/৭/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













