৬ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৭-১৮ ১৭:০৮:৫২
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ছয়দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত বন্দরের সব আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
রোববার (১৮ জুলাই) দুপুরে বিষয়টি জানিয়েছেন, পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম। তিনি জানান, ঈদুল আযহা উপলক্ষে স্থলবন্দরের আমদানি-রফতানিকারকরা ছয় দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
২৫ জুলাই রবিবার থেকে আবারও এ বন্দরে আমদানি-রফতানিসহ সব কার্যক্রম চালু হবে।
সানবিডি/এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













