মোশাররফ করিমসহ চার জনের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৭-১৮ ২০:২৪:২৯


জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমসহ চারজনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে ৫০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে।

আজ রোববার (১৮ জুলাই) বিকেল ৩টায় কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৬ নং আমলি আদালতে বাদী হয়ে এ মামলা করেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম হোসাইনি।

‘হাই প্রেসার-২’ নাটকে আইনজীবীদের হেয়প্রতিপন্ন করে বাজেভাবে উপস্থাপন করায় এ মামলা করা হয়।

অ্যাডভোকেট রফিকুল ইসলাম হোসাইনি এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অন্য বিবাদীরা হলেন- অভিনেতা মো. জামিল হোসেন, ফারুক আহমেদ, ‘হাই প্রেসার-২’ নাটকের পরিচালক আদিবাসি মিজান ও বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষ।

বিস্তারিত আসছে…