২০ লাখ কোরবানিযোগ্য পশু অবিক্রিত থাকার শঙ্কা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-২০ ০৯:৪৯:০৭
এ বছর পবিত্র ঈদুল আজহায় কোরবানি দেয়ার জন্য সারা দেশে প্রস্তুত রয়েছে প্রায় ১ কোটি ১৯ লাখ ১৬ হাজার ৭৬৫টি গবাদিপশু, যার মধ্যে প্রায় ৬২ লাখ ৩৬ হাজার গবাদিপশু হূষ্টপুষ্ট করেছেন দেশের সাত লাখ খামারি। বাকি পশু পারিবারিকভাবে লালন-পালন করা হয়েছে। তবে এবার কোরবানিতে বিক্রি হতে পারে ৯৯ লাখ ২২ হাজার পশু। ফলে প্রস্তুত থাকা পশুর মধ্যে ২০ লাখ বা প্রায় ১৭ শতাংশ অবিক্রীত থাকতে পারে।
এ ব্যাপারে প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, কোরবানিযোগ্য মোট পশুর মধ্যে গরু-মহিষ ৪৫ লাখ ৪৭ হাজার ও ছাগল-ভেড়া ৭৩ লাখ ৬৫ হাজার। একদিকে চাহিদা কমে যাওয়া, অন্যদিকে গ্রাম থেকে শহরে পশু আসতে প্রতিবন্ধকতার কারণেই গবাদিপশু অবিক্রীত থাকতে পারে। পাশাপাশি কভিডকালে অর্থনৈতিক সংকট তৈরি হওয়া, বাজার ব্যবস্থাপনায় জটিলতা, বিক্রির শুরুতেই কঠোর বিধিনিষেধের কবলে পড়া, বাজার পর্যন্ত গরু পরিবহন করতে না পারা, বড় শহর থেকে গ্রাম পর্যায়ে পাইকারি ব্যবসায়ী কম যাওয়া, পরিবহন খরচ বৃদ্ধি পাওয়াসহ নানা কারণে বিপণন ব্যবস্থায় এবার জটিলতা তৈরি হয়েছে। এজন্য সরকারের বিভিন্ন সংস্থা আশঙ্কা করছে, এ বছর ২০ লাখ পশু অবিক্রীত থাকতে পারে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













