ঈদুল আজহা উদযাপনে বাড়ির পথে ৩০ লাখ শ্রমিক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-২০ ২১:০৬:৫১
মুসলিম সম্প্রদায়ে দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপনে ঢাকার পাশ্ববর্তি শিল্প অধ্যুষিত এলাকাগুলোর অধিকাংশ কারখানায় ছুটি হয়েছে। গতরাতে ছুটি ঘোষণার ফলে এসব কারখানায় কর্মরত প্রায় ৩০ লাখ শ্রমিক আজ গ্রামের বাড়ির পথে রয়েছেন।
আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও খুলনা—এ ছয় এলাকা শ্রমঘন বলে বিবেচিত। এলাকাগুলোতে মোট কারখানার সংখ্যা ৭ হাজার ৮২৪টি। এরমধ্যে গতকাল রাত ১০ টা পর্যন্ত ৭ হাজার ৪৭৩ কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এ ব্যাপারে শিল্প পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, আশুলিয়া-সাভার, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ এলাকার প্রায় ৩০ লাখ শ্রমিক গ্রামের বাড়ির পথে রয়েছেন।
এসব এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকির দায়িত্বে থাকে শিল্প পুলিশ। বাহিনীটির তথ্যমতে, এ ছয়টি শ্রমঘন এলাকায় বস্ত্র, তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, আসবাব, সেলফোন সংযোজন, ওষুধ ও অন্যান্য খাতের শিল্প কারখানা আছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














